ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ফ্লাইট বাতিলে গালফ এয়ারের যাত্রীদের বিক্ষোভ

      ফ্লাইট বাতিলে গালফ এয়ারের যাত্রীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারজাহ যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি দেখিয়ে বাতিল করা হয় গালফ এয়ারের একটি ফ্লাইট। এতে বিপাকে পড়েন ২৮৬ যাত্রী। পরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করেন।

    রোববার রাতে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রীদের শান্ত করে রাতেই গালফ এয়ার কর্তৃপক্ষ হোটেলে পাঠায় এবং আজ (সোমবার) তাদের অন্য একটি ফ্লাইটে গন্তব্যে নেওয়ার আশ্বাস দেয়। 

    সূত্র আরও জানায়, গালফ এয়ারের ওই ফ্লাইটের ২৮৬ জন যাত্রীর মধ্যে শারজাহ ছাড়াও বাহরাইন ও সৌদি আরবের যাত্রীরা ছিলেন। তবে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গালফ এয়ারের উড়োজাহাজ ঢাকায় না আসতে পারায় ফ্লাইট বাতিল হয়। আর এতেই যাত্রীরা ক্ষুব্ধ হন। পরে বিমানবন্দরের বিভিন্ন সংস্থা যাত্রীদের শান্ত করে।

    এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, রোববার রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাতেই যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে। আজ তাদের ফ্লাইট রয়েছে বলে শুনেছি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ