ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আইসোলেশনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

    আইসোলেশনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। এ কারণেই সোমবার (৩১ জানুয়ারি) ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।

    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজার ৬৫ জন এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগ দেয়া নিয়ে দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  
     
    সংবাদ সম্মেলনে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের মধ্যে নিয়োগপত্র দেয়ার কথা শিক্ষামন্ত্রীর।  

    শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, মন্ত্রী মহোদয়ের স্বামী করোনা পজিটিভ। এ কারণেই তিনি ভার্চ্যুয়ালি অংশ নেবেন।  

    শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজের করোনা রিপোর্ট শনিবার (২৯ জানুয়ারি) পজিটিভ আসায় তিনি (শিক্ষামন্ত্রী) আইসোলেশনে গেছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ