ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ফেনসিডিল মাদক, পরিবহন অবৈধ: হাইকোর্ট

    ফেনসিডিল মাদক, পরিবহন অবৈধ: হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ফেনসিডিলকে মাদক হিসেবে উল্লেখ করে তা পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট।
    আপিল বিভাগের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার সকালে এ রায় দেন।

    এর আগে, ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন। ২০০০ সালে ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।

    রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট খালাস দেয় বাদলকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়, এ যুক্তিতে তাকে খালাস দেন আদালত।

    পরে ঐ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে এ মামলার শুনানি হয়।

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত।

    পরে মঙ্গলবার সকালে আপিল বিভাগ সেই রায় স্থগিত করে জানান, বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকবে। একইসঙ্গে আপিল বিভাগ জানান, ফেনসিডিল মাদক। এ মাদক পরিবহন করা অবৈধ।

    এ মামলার রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ