ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নীল জলে ঝড় তুলেছেন সানি লিওন

     নীল জলে ঝড় তুলেছেন সানি লিওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। আর তাই যেখানেই সানি লিওন, সেখানেই পরিস্থিতি উত্তাল। বর্তমানে মালদ্বীপের নীল জলে ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

    বলিউড তারকাদের কাছে মালদ্বীপ খুবই জনপ্রিয়। পরিবার বা প্রিয়জনকে নিয়ে একান্তে সময় কাটাতে দেশটিকে বেছে নেন অনেক তারকা। বলা চলে, তাদের মধ্যে এক প্রকার মালদ্বীপপ্রীতি রয়েছে। এবার সেখানকার নীল জলে গা ভাসিয়েছেন সানি লিওন। সেই মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়িকা। তার ছবি প্রকাশ্যে আসতেই অন্তর্জালে ঝড় উঠেছে। ছবিগুলো দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা।

    গেল সোমবার মালদ্বীপ থেকেই নিজের নতুন ছবি পোস্ট করেছেন সানি লিওন। সেখানে তাকে দেখা যায়, প্রজাপতি শেপের প্রিন্টেড বিকিনিতে জেট স্কিইং করতে ব্যস্ত তিনি। হল্টার-নেক এই বিকিনি টপেই বালিতে বসেও পোজ দিয়েছেন নায়িকা। তার চোখে আছে কালো সানগ্লাস আর গোলাপি লিপস্টিক।

    কখনো আবার সাদা বালিকে আলিঙ্গন করে শুয়ে পড়েছেন। সমুদ্রের উত্তাল ঢেউ তাকে ছুঁয়ে যাচ্ছে! সেসব ছবিতে নীল জলের সঙ্গে নীল আকাশ মিলে একাকার। সানির এই বিকিনিটি ডিজাইন করেছেন বিখ্যাত ভারতীয় ডিজাইনার জুবিনভ চন্দ। বিকিনিটির দাম মাত্র ৮ হাজার ৫৬০ রুপি।

    বিকিনি ছাড়াও সুইম স্যুটে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সানি লিওন। সেখানেও নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। ছবি দেখে বুঝা যাচ্ছে, সুইম স্যুটে রিসোর্ট আঙিনাতেই পোজ দিয়েছেন নায়িকা। তার পোস্ট থেকেই নিশ্চিত হওয়া গেছে, তিনি মালদ্বীপের রয়েল আইসল্যান্ড রিসোর্ট এণ্ড স্পা-তে রয়েছেন। ছবি দেখেই বোঝা যাচ্ছে, সেখানে দারুণ সময় কাটাচ্ছেন সানি লিওন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ