ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল যুবকের

    দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল যুবকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের বেলকুচির উপজেলার রান্ধুনিবাড়ি বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আকবর আলী নামে ৪০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।

    বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া গ্রামের বাসিন্দা। তিনি একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. সিদ্দিক আহম্মেদ জানান, রাতে রান্ধুনিবাড়ি বাজারে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়। সেখানে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    সহকারী পুলিশ সুপার আরো জানান, এ ঘটনার পর ভয়ে সব দোকানপাট বন্ধ করে পালিয়ে গেছেন রান্ধুনিবাড়ি বাজারের ব্যবসায়ীরা। তবে যুবদল নেতা আকবর আলীকে কেন বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এছাড়া মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ