ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কমছে শীতের প্রকোপ, স্বস্তি জনজীবনে

    কমছে শীতের প্রকোপ, স্বস্তি জনজীবনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ কমতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    দিন দিন তাপমাত্রা বাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। সকালে তেমন শীত না থাকায় ভ্যান চালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষগুলোকে কাজে যেতে দেখা যায়।

    বৃহস্পতিবার সকালে উপজেলার সরদার পাড়া এলাকার মহানন্দা পাথর শ্রমিক  আনারুল ইসলাম জানান, নদীর পানি ঠান্ডা হলেও দুদিন ধরে তাপমাত্রা বাড়ায় শীত কমেছে। এই নদীতে পাথর তুলেই পরিবারের মুখে খাবার জোগার করতে হয়। গত বুধবার থেকেই সকাল সকাল কাজে বের হতে পারছি, নদীতে নেমে পাথর তুলতে পারছি।

    তবে শীতের কারণে শীতজনিত নানান ব্যাধি বেড়েছে। ঘরে ঘরে জ্বর-সর্দি-কাঁশির প্রকোপ দেখা গেছে। এছাড়া হাসপাতাল, ক্লিনিক-গুলোতে অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভীড় লক্ষ্য করা গেছে। চিকিৎসকরা রোগীদের চিকিৎসার পাশাপাশি করোনাকালে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তিনদিন ধরে তাপমাত্রা উঠানামা করছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা কমে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ