ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • সুন্দরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচাসহ আহত ৬

    সুন্দরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচাসহ আহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে ভাতিজার ছুরির আঘাতে চাচাসহ ৬ জন আহত হয়েছে। 

    আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

    বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরাণ ভাটিয়ার মোড় গ্রামে এই ঘটনা ঘটে। 


    জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জবেদ আলীর সাথে বাদশা মিয়ার ছেলে নুরুন্নবী মিয়ার জমি বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় বৃহস্পতিবার উভয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের এক পর্যায় সংঘর্ষ বাঁধে। এতে ভাতিজা নুরুন্নীর ছুরিকাঘাতে চাচা জবেদ আলী, আব্দুল গণি বাচ্চু, মমিনা বেগম, আছিয়া বেগম, শহিদুল ইসলাম, সুফিয়া বেগম গুরুতর আহত হয়। 

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

    ওসি তৌহিদুজ্জামান জানান, এখন পর্যন্ত এনিয়ে থানায় মামলা হয়নি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 

     


    সুন্দরগঞ্জ/হযরত বেল্লাল/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ