ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • কান্ট্রি এডিটরস ফোরামের সভাপতি আক্তার, সা.সম্পাদক আসিফ

    কান্ট্রি এডিটরস ফোরামের সভাপতি আক্তার, সা.সম্পাদক আসিফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    তৃণমূলের সাংবাদিকদের আরও গতিশীল ও দক্ষ করতে দেশের স্বনামধন্য পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টালগুলোর দায়িত্বপ্রাপ্ত ডেস্ক ইনচার্জদের নিয়ে কান্ট্রি এডিটরস ফোরাম গঠন করা হয়েছে।  

    সম্প্রতি রাজধানীর গুলশান-১ নম্বরে একটি হোটেলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


    সভায় সর্বসম্মতিক্রমে ডেইলি সানের মফস্বল সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনকে সভাপতি ও যমুনা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আসিফ আহসানুলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী একটি কমিটি গঠন করা হয়।

    একইসঙ্গে চার সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কম এর সম্পাদক মহিউদ্দিন সরকার, সমকালের বার্তা সম্পাদক খাইরুল বাশার শামীম, এনটিভির বার্তা সম্পাদক আনিসুজ্জামান আনিস ও একাত্তর টেলিভিশনের যুগ্ম প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান।

    এনটিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মনিরা রুমি ও একাত্তর টেলিভিশনের বিপ্লব পালকে সহ-সভাপতি এবং যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈম আহমেদ ও কালের কণ্ঠের কান্ট্রি এডিটর সাদেক আহমেদ সজলকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।

    সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ঢাকাপোস্ট.কম এর হেড অব কান্ট্রি মাহাবুর আলম সোহাগকে। নিউজবাংলা.কম এর কান্ট্রি ডেস্কের ইনচার্জ রাকিব খানকে অর্থ সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের সজিব সাদিককে দফতর সম্পাদক, সময় টেলিভিশনের আব্দুল মান্নান মিয়াকে প্রশিক্ষণ সম্পাদক এবং জাগোনিউজ২৪.কম এর ভারপ্রাপ্ত কান্ট্রি এডিটর আনোয়ার হোসেনকে প্রচার সম্পাদক করা হয়েছে।

    কার্যকরী সদস্যরা হলেন, বণিক বার্তার একরামুল ইসলাম বিপ্লব, ডেইলি স্টারের মাহমুদ হাসান শান্ত, দেশ রুপান্তরের নিয়াজ খালিদ, আজকের পত্রিকার সৈয়দ মুইনুল হক, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নজরুল ইসলাম তমাল, চ্যানেল ২৪-এর তানিম রহমান, স্পাইস টেলিভিশনের কামাল শাহরিয়ার, ডিবিসির জান্নাতুল মাওয়া, নাগরিক টেলিভিশনের সাখাওয়াত হোসেন, বাংলানিউজ২৪.কম এর শিমুল সুলতানা, বাংলা ট্রিবিউনের অর্ণব মামুন ও রাইজিংবিডি.কম এর জাহাঙ্গীর আলম বকুল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ