ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

    তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে সড়ক দূর্ঘনায় মটর সাইকেল আরোহী শিক্ষার্থী রাফি (১৫) নিহত হয়েছে। অপর দুই আরোহীর একজন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের করা হবে বলে জানিয়েছে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ।

    তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক বলেন, নিহত বা আহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মটর সাইকেল আরোহী তিন জন খাসেরহাট থেকে ফকিরহাট যাওয়ার সময় শম্ভুপুর খাসেরহাট টু ফকিরহাট আঞ্চলিক সড়কে শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক কামাল উদ্দিন মিয়ার বাড়ির দরজায় গেলে অপরদিক থেকে বৈদ্যুতিক তার বহন করা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন মটর সাইকেল গুরুতর আহত হয়। আহতরা হলেন, রাফি (১৫), ইয়ামিন হাসান (১৩) ও মোঃ আহাদ (১৪)। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে দুইজনের অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে রেফার করেন ডাক্তার। সেখানে তাদের অবস্থার আরো অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হলে রাতে আহত শিক্ষার্থী রাফি (১৫) মৃত্যুবরণ করেন। আহত ইয়ামিন হাসান বর্তমানে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ