ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের সহায়তা প্রদান

    চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের সহায়তা প্রদান
    চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের সহায়তা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ "চুয়াডাঙ্গা পরিবার" এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ঠা ফেব্রুয়ারি) বাদ জুম্মা চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি বহুমুখী কওমি মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

    খবার বিতরণ শেষে দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের হতদরিদ্র ভ্যানচালক জুলহকের ছেলে ক্যান্সার আক্রান্ত যুবক আকাশ (২০) এর চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা পরিবার এর প্রধান সমন্বয়ক আরিফ তরফদারের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পরিবারের প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট সমাজসেবক আরিফ তরফদার, চুয়াডাঙ্গা পরিবারের উপদেষ্টা ও ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন পিনা, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক ও জেলা রোভার লিডার মুকিত জোয়ার্দ্দার, বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ও মাদ্রাসার সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সমাজ সেবক শামীম হোসেন মিজি।

    এছাড়াও চুয়াডাঙ্গা পরিবারের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম.এ.আর. নয়ন, চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের আহ্বায়ক হাসান জামিল সবুজ, সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব, জহিরুল ইসলাম জনি, এম.এইচ.সম্রাট প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা ও হিজলগাড়ি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আরিফ হাসান।

     

    এম.এ.আর.নয়ন/চুয়াডাঙ্গা/কেআর


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ