ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ, ২০ পুলিশ আহত

    পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ, ২০ পুলিশ আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশ বহনকারী দু’টি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ পুলিশ সদস্য। আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যরা হলেন- সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২),  সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) ও শরীফুল (২৫)।

    সদর থানা পুলিশ জানিয়েছে, সকালে ডিউটির উদ্দেশ্যে দুইটি পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা পুলিশ লাইনস থেকে বের হন। অনতিদূরে পীরবাড়ি এলাকায় ঢাকাগামী ইকোনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই দুইটি পিকআপের সংঘর্ষ হলে ২০ পুলিশ সদস্য আহত হন।

    সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম জানান, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও এর চালককে আটক করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ