ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • র‌্যাবের অভিযানে ৪৮হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ৪৮হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনায় ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলাম সিকদার (৪২) নামে এক জনকে ৪৮ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব-৮। নজরুল ইসলাম বামনা উপজেলার পূর্বসফিপুর গ্রামের মৃত আবু হাশেম সিকদারের পুত্র।

     র‌্যাব সূত্রে জানাযায়, গত শুক্রবার বিকালে র‌্যাব-৮পটুয়াখালী কোম্পানীর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলাামের রান্না ঘরে মাটিতে পুত্রে রাখা ৪৮হাজার পিচ ইয়াবা উদ্ধার করে এবং নজরুল ইসলামকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১কোটি ৪৪লক্ষ টাকা।

    র‌্যাব-৮ পটুয়াখালী কোম্পানীর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোঃ শহিদুল ইসলামের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ৪৮ হাজার পিচ ইয়াবাসহ নজরুল ইসলাম সিকদারকে গ্রেফতার করতে সক্ষম হই। নজরুল ইসলাম দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। নজরুল ইসলাম প্রকৃত পক্ষে জেলে হলেও সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে র‌্যাব বাদী হয়ে বামনা থানায় মামলা দায়ের করেন।

    বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশিরুল আলম জানান  র‌্যাব পটুয়াখালী বাদী হয়ে নজরুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০২, তারিখ ০৫/০২/২০২২।  নজরুল ইসলামকে কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ