ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৬ টাকা

    দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৬ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    টানা দুই দিনের বৃষ্টির প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৬ টাকা বেড়েছে। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সরবরাহ কম থাকার কারণে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

    রোববার (০৬ ফেব্রুয়ারি) সকালে হিলি পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দুই দিনের ব্যবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

    হিলি বাজারে পেঁয়াজ কিনতে এসেছেন রহিম ও শফিক নামে দুই ক্রেতা। তারা বলেন, হঠাৎ করে হিলিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ২২ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ এসে দাম শুনি ২৮ টাকা কেজি। একে তো বৃষ্টির কারণে কোনো কাজ করতে পারছি না তার ওপর এভাবে দাম বাড়লে আমরা কীভাবে চলব।

    হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু রায়হান বলেন, বর্তমানে হিলির বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই। দেশীয় পেঁয়াজ দিয়ে আমরা ব্যবসা করছি। বৃষ্টির কারণে দুই দিন থেকে আমাদের আড়ৎগুলোতে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। দাম বাড়ার কারণে বেচা-কেনাও কমে গেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ