ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শর্টপিচ ক্রিকেটে চ্যাম্পিয়ন পেল ছাগল

    শর্টপিচ ক্রিকেটে চ্যাম্পিয়ন পেল ছাগল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ব্যতিক্রম কৃষ্টি সংসদের আয়োজনে ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দল পুরস্কার পেয়েছে একটি ছাগল।

    রোববার দুপুরে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    এদিন ফাইনালে অফিসারপাড়া একাদশকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আমানতপাড়া ঈগল গ্যাং।

    টস জিতে আগে ব্যাট করে ৮ ওভারে ৬ উইকেটে ৫৮ রান করে অফিসারপাড়া একাদশ। টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে আমানতপাড়া ঈগল গ্যাং।

    ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। ব্যতিক্রম কৃষ্টি সংসদের সহ-সভাপতি এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক মো. আবু তাহের, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, মুনতাসির আলম রবিন চৌধুরী।

    উল্লেখ্য, শুক্রবার বিকালে শুরু হওয়া টুর্নামেন্টে মোট ২১টি দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ