ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মাদারীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কর্মশালা অনুষ্ঠিত

    মাদারীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থার উদ্যোগে সোমবার সকালে মাদারীপুরে পালিত হয়েছে বাংলা ভাষা ইশারা দিবস। আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিবসটি।

    এই দিবস উপলক্ষে মাদারীপুরে ৪শ’ প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    ‘বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে’ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অফিস, প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থার আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। পরে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।
    সমাজ সেবা অধিদপ্তরের মাদারীপুরের উপপরিচালক ফেরদৌসি আক্তার-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার, প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরানসহ অনেকেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ