ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে সময় ক্লিনিকে তালা

    আমতলীতে সময় ক্লিনিকে তালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কমিটি নিয়ে চরম দ্বন্দ এবং নিন্মমানের স্বাস্থ্য সেবা দেওয়ার অভিযোগে দুপুর ১ টায় হাসপাতাল সড়কের বেসরকারী ক্লিনিক  সময় হসপিসে  উভয় পক্ষ এক হয়ে তালা বদ্ধ করে আমতলী পৌর মেয়রে নিকট চাবি বুঝিয়ে দিয়েছে।

    জানা গেছে, আমতলী হাসপাতাল সড়কের সময় মেডিকেয়ার এন্ড হসপিস নামের একটি বেসরকারী ক্লিনিকের বিরুদ্ধে নিন্মমানের স্বাস্থ্য সেবা নিয়ে সেবা গ্রহন কারীদের অভিযোগ প্রতিষ্ঠার পর থেকেই। এছাড়া এই ক্লিনিকের  পরিচালনা পরিষদ নিয়ে চেয়ারম্যান রকিব  চৌধুরী রাজু এবং পরিচালক পলাশ তালুকদার  এবং শেয়ার হোল্ডারদের মধ্যে  দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

    দ্বন্দ্বের জের ধরে সোমবার দুপুর ১ টায় দুই গ্রুপ ক্লিনিকের ভিতরে অস্থান নেয়। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতর অবনতির আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে আমতলী পৌরসভার মেয়র ক্লিনিকে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এবং কমিটি নিয়ে দ্বন্দ্বের মীমাংসা না হওয়া পর্যন্ত উভয় পক্ষ এক হয়ে ক্লিনিকটি বন্ধ করে দেওয়ার সিদান্ত নেন।

    সিদান্ত অনুযায়ী ক্লিনিকটিতে তালা ঝুলিয়ে  দেওয়া হয়। এর আগে ক্লিনিকে অবস্থান করা সকল কর্মকর্তা কর্মচারীদের বের করে দেওয়া হয় এবং  ভর্তি হওয়া রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

    আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, ক্লিনিকটিতে দীর্ঘদিন ধরে নিন্মমানের স্বাস্থ্য সেবা দেওয়ার অভিযোগ ছিল। এবং কমিটি নিয়ে চরম দ্বন্দ্ব চলছিল। উভয় গ্রুপ এক হয়ে তালা দিয়ে তারা আমার নিকট চাবি বুঝিয়ে দিয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ