ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে হাতি দিয়ে চাঁদাবাজি

     আমতলীতে হাতি দিয়ে চাঁদাবাজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার  আমতলী শহরে হাতি দিয়ে চাঁদাবাজির কারনে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। সোমবার সকাল থেকে একটি হাতি দিয়ে মাহুত চাঁদা বাজি করছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।

    জানা গেছে, সোনার বাংলা সর্কাসের একটি হাতি দিয়ে মাহুত সাগর সোমবার সকাল থেকে আমতলী পৌর শহরের মাছ বাজার, হাসপাতাল সড়ক, কলেজ সড়কসহ বিভিন্ন সড়কে দোকানে দোকানে গিয়ে হাতি নিয়ে চাঁদাবাজি করছে। কোন দোকান  টাকা না দিলে হাতি সেখান দাড়িয়ে থাকে। নিরুপায় হয়ে দোকানদার ভয়ে টাকা দিয়ে হাতির যন্ত্রনা থেকে রক্ষা পাচ্ছে।

    মাছ বাজারের ব্যবসায়ী খালাম অভিযোগ করে বলেন, মাহুত সাগর হাতি নিয়ে দোকানের সামনে এসে টাকার জন্য দাড়িয়ে থাকে। এসময় হাতি তার শুরু উচু করে দোকানের ভিতরে ঢুকিয়ে দেয়। ভয়ে তখন আমরা টাকা দিয়ে তারা হুরা করে হাতিকে বিদায় করি।

    হাসপাতাল সড়কের ব্যবসায়ী কালাম অীভযোগ করে বলেন, হাতি দিয়ে মাহুত প্রতি দোকান থেকে ৪০-৫০ টাকা করে চাঁদা বাজি করছে।
    হাতির মাহুত সাগর বলেন, হাতিকে খাওয়ানোর জন্য দোকানে দোকানে গিয়ে সামান্য টাকা তুলি। এছাড়া আর কিছু নয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, হাতি দিয়ে চাঁদা বাজির বিষয়ে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ