ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বরগুনায় হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ ব্যবসায়ীরা

     বরগুনায় হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ ব্যবসায়ীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরগুনায় হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে সাগর নামে এক মাহুতের বিরুদ্ধে। তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও দোকানদাররা।

    সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, হাতি দিয়ে দোকান এবং পথচারীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন তিনি। দোকানদার ও ব্যবসায়ীরা ভয়ে টাকা দিয়ে দিচ্ছেন। পথচারীরাও হাতি দেখে তাড়াহুড়ো করে টাকা দিয়ে যেন জীবন বাঁচায়।

    ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, হাতি দিয়ে চাঁদাবাজিতে আমরা অতিষ্ট হয়ে গেছি। প্রতি দোকান থেকে ১০-৩০ টাকা আদায় করে। যখন হাতি আমাদের প্রতিষ্ঠানের সামনে আসে ভয়ে আমরা টাকা দিয়ে দেই।

    এ বিষয়ে হাতির মাহুত সাগর বাংলানিউজকে বলেন, হাতিকে খাওয়ানোর জন্য দোকানে দোকানে গিয়ে সামান্য টাকা তুলি। এছাড়া আর কিছুই নয়।

    বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এভাবে বন্যপশু দিয়ে যারা টাকা তোলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ