ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • গলাচিপায় ঝুঁকিপূর্ণভাবে চলছে স্পিডবোট

     গলাচিপায় ঝুঁকিপূর্ণভাবে চলছে স্পিডবোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলাচিপার তিনটি স্পিডবোট রুটে নিয়মনীতির তোয়াক্কা না করে দ্বিগুণ ভাড়ায় ঝুঁকিপূর্ণভাবে স্পিডবোট চলাচল করছে। করোনা মহামারিতে সরকারি বিধিনিষেধের পুঁজি করে এক শ্রেণির অতি মুনাফালোভী ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের যোগসাজশে চলছে এ ব্যবসা। 

    এ ঘটনা প্রতিবাদ করলে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

    এদিকে লকডাউনের সময় রুট চালাতে বিভিন্ন জায়গায় অতিরিক্ত খরচ ও লোকসান হওয়ায় ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে জানান স্পিডবোটের মালিকরা। 

    এ বিষয় কিছুই জানা নেই বলে জানান পটুয়াখালী জেলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. মহিউদ্দিন খান। সরজমিন জানা গেছে, গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্লুইসঘাট এলাকায় বোয়ালিয়া-কোড়ালিয়া (রাঙ্গাবালী), গলাচিপার পানপট্টি লঞ্চঘাট-কোড়ালিয়া ও গলাচিপার বদনাতলী লঞ্চঘাট-চরকাজল লঞ্চঘাট এলাকায় তিনটি রুটে স্পিডবোট চলাচল করছে। 

    এসব এলাকায় চলাচলকারী স্পিডবোটের ভাড়া প্রতি কিলোতে ১০ টাকা করে নির্ধারণ করা থাকলেও এখানে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। আর এ নিয়ে প্রতিদিনই যাত্রীদের নানারকম হেনস্তার শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন বোয়ালিয়া এলাকার ব্যবসায়ী লিয়াকত হোসেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ