ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে করোনা বিধি নিষেধ অমান্য করে বিয়ে অনুষ্ঠান করায় জরিমানা

    আমতলীতে করোনা বিধি নিষেধ অমান্য করে বিয়ে অনুষ্ঠান করায় জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  পশ্চিম সোনাখালী গ্রামে  কোভিড বিধি নিষেধ  অমান্য করে  শতশত মানুষ জড়ো করে ছেলের বিয়ে অনুষ্ঠান করায় আঠারগাছিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আবুল কালামকে  ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে আমতলীর  সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্টে এই জরিমানা করেন।

    জানাগেছে , দেশের করোনা পরিস্থিতি  মোকাবেলায় সরকার  বিধি নিষেধ আরোপ করেছেন। কিন্তু  আঠারগাছিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ  বিধি নিষেধ অমান্য করে তার  ছেলের বিয়ে অনুষ্ঠানে  কয়েকশত মানুষের জমায়েত করেন । খবর পেয়ে আমতলীর সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে  আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আমতলী থানা পুলিশ ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ