ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলী বাজারে ১২০ কেজি ওজনের শাপলাপাতা মাছ!

    আমতলী বাজারে ১২০ কেজি ওজনের শাপলাপাতা মাছ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীর মাছ বাজারে ১২০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার সকালে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকার জেলে আনছার আলী মাছটি আমতলী বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন।

    জানা গেছে, সোমবার রাতে পায়রা (বুড়িশ্বর) নদীর সাগর মোহনায় মাছ ধরার জন্য জাল পাতেন ফকিরহাটের ওই জেলে। আজ (মঙ্গলবার) সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে বিশাল আকারের (১২০ কেজি ওজনের) একটি শাপলাপাতা মাছ। ওই মাছের সঙ্গে ছোট আরো একটি (৪০ কেজি ওজনের) মাছ ধরা পড়ে।

    আনছার আলী মাছ দুটি নিয়ে আজ সকালে আমতলী মাছ বাজারের সুমন মৎস্য আড়ৎতে বিক্রির জন্য নিয়ে আসেন। মাছ দুটি কিনে নেন খুচরা বিক্রিতা হারুন গাজী। সে বড় মাছটি ভাগা দিয়ে ৫০০ টাকা কেজি দরে ৬০ হাজার টাকা এবং ছোট মাছটি সাড়ে ৩০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় বিক্রি করেন।

    সুমন মৎস্য আড়ৎতের মালিক আব্দুল বারেক জানায়, সচরাচার এত বড় সাইজের শাপলাপাতা মাছ আমাদের আড়ৎতে আসে না। তিনি আরো জানান, এ মাছে এককভাবে ক্রেতা না থাকায় খুচরা বিক্রেতারা কিনে তা ভাগা দিয়ে বিক্রি করে থাকেন।

    আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রয় করা দন্ডনীয় অপরাধ। এমাছ ধরা থেকে বিরত রাখতে জেলেদের নিয়ে সচেতনতা মূলক সভা করা হচ্ছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ