ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ফেসবুকে ‘মাফ চেয়ে’ রশিতে ঝুললেন তরুণ

    ফেসবুকে ‘মাফ চেয়ে’ রশিতে ঝুললেন তরুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার দোহারে গলায় রশি পেঁচিয়ে এক তরুণ আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার আগে তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

    সোমবার রাতে এ ঘটনা ঘটে। ১৯ বছর বয়সী ওই তরুণের নাম রোমান। তিনি উপজেলার দক্ষিণ ইউসুফপুর এলাকার মুনসের আলী ব্যাপারীর ছেলে। রোমান ঢাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে চাকরি করতেন।

    জানা গেছে, ঘটনার দিন রাত সোয়া ৯টার দিকে এজেড রোমান নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল- ‘হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি মাফ করে দিও। প্রিয়জন বলতে কেউ নেই# সবকিছুর সমাধান আত্মহত্যা। থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে।’

    স্বজনরা জানান, রাত সাড়ে ১০টায় নিজ বাড়ির নির্মাণাধীন ভবনের সিঁড়ির রডের সঙ্গে গলায় রশি পেঁচানো রোমানের ঝুলন্ত লাশ পান পরিবারের লোকজন। এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি দোহারের ইউসুফপুরে আসেন রোমান। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

    রোমানের মা জানান, রাত ১০টার পর ছেলেকে ফোন দেওয়া হয়। ফোন না ধরলে পুনরায় ফোন দিতেই নির্মাণাধীন ভবন থেকে রিংটোনের আওয়াজ আসতেই কাছে গিয়ে দেখি রডের সঙ্গে ঝুলছে রোমান।

    এদিকে, মঙ্গলবার ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দোহার থানায় নিয়ে যায় পুলিশ।

    দোহার থানার ওসি (তদন্ত) কামরুজামান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ