ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • রাজধানীর ১৮ এলাকায় ১৬ ঘণ্টা থাকছে না গ্যাস

    রাজধানীর ১৮ এলাকায় ১৬ ঘণ্টা থাকছে না গ্যাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    গ্যাস পাইপ লাইনের কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ বুধবার প্রায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
    তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

    গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হবে- মানিকনগর, ধলপুর, গোপীবাগ, গোলাপবাগ, আর কে মিশন রোড, অভয়দাস লেন, কে এম দাস লেন, স্বামীবাগ, হাটখোলা রোড, দয়াগঞ্জ, টিকাটুলি, ওয়ারী, নবাবপুর, বলদা গার্ডেন, বনগ্রাম, উত্তর কমলাপুর, দক্ষিণ কমলাপুর, জসিম উদ্দীন রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

    গ্রাহকদের এমন সাময়িক অসুবিধা করায় দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেড।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ