ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিকের অস্ত্র প্রদর্শন!

    ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিকের অস্ত্র প্রদর্শন!
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে এক ইটভাটা মালিকের অস্ত্র প্রদর্শন নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।


    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক সড়কের ওপর ইটভাটার মাটি ফেলে রাখায় বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়েছে ওই সড়ক। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছিল। এক ব্যবসায়ী আলমসাধুতে (শ্যালোইঞ্জিন চালিত যান) ডিম নিয়ে যাওয়ার সময় আলমসাধু উল্টে ডিমগুলো ভেঙে যায়। পথচারীরা ছবি তুলে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

    বিষয়টি নজরে এলে সেখানে মঙ্গলবার দুপুরে হাজির হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিং। সড়কের ওপর মাটি ফেলে রাখায় রাজা ব্রিকসের মালিক ইকবাল মাহমুদ টিটোকে তলব করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

    এ সময় ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থিত হন ইটভাটা মালিক। এতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিব্রতকর অবস্থায় পড়েন।

    দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ বলেন, লাইসেন্স করা হলেও অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতে আসা ঠিক হয়নি। এভাবে অস্ত্র প্রদর্শন করে তিনি লাইসেন্সের শর্ত ভেঙেছেন।

    তিনি আরও বলেন, ডিম ব্যবসায়ী এনামুল হককে ক্ষতিপূরণ বাবদ ৩৫ হাজার টাকা ইটভাটা মালিককে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিমের গাড়িচালক ও সহযোগীকে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজা ব্রিকসের মালিককে ৪টি শর্ত দিয়ে মুচলেকা নেওয়া হয়েছে।

    ইটভাটা মালিক ইকবাল মাহমুদ টিটো বলেন, অস্ত্রের লাইসেন্স প্রাপ্তির সময় নিজের অস্ত্র নিজেকেই বহনের কথা বলে দেওয়া হয়েছে। অস্ত্র কারও হাতে দেওয়া যাবে না। প্রয়োজনে নিজে গুলি চালাতে হবে। এটাই আইন। এখানে আইন লঙ্ঘন করা হয়নি।

    এ বিষয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। লাইসেন্স করা অস্ত্র জনসম্মুখে প্রদর্শন করা যাবে না। নিরাপত্তার জন্য বাড়িতে কিংবা গাড়িতে রাখা যাবে। এ ঘটনায় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারীকে শোকজ করা হবে। প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ