ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • পটুয়াখালীতে কোটি টাকার অবৈধ পলিথিন জব্দ

    পটুয়াখালীতে কোটি টাকার অবৈধ পলিথিন জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী বাজারে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিন দোকানমালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    আজ বুধবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামানের নেতৃত্বে সুবিদখালী বাজারে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। 

    অভিযান পরিচালনাকালে নিবার্হী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন পটুয়াখালী র‌্যাব ৮-এর কমান্ডার মো. রাজীব ফারহান ও পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক আনজুমান নেছার। অভিযানে বাচ্ছু হার্ডওয়্যার থেকে ৪০ হাজার কেজি, চুন্নু হার্ডওয়্যার থেকে ১২ হাজার কেজি ও মিঠু স্টোর থেকে ৮ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ