ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • রাতে ঘুমানোর আগে চুলের যত্ন নিন

    রাতে ঘুমানোর আগে চুলের যত্ন নিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্বকের প্রতি আমরা অনেক বেশি যত্নশীল হলেও আনেক সময় চুলের বেলায় তা করি না। সারদিনের ব্যস্ততায় চুলের যত্ন নেওয়ার তেমন কোন সময় বের করতে পারিনা। দিনশেষে দেখা যায় অতিরিক্ত দূষণের কারণে চুল রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে গেছে। বিশেষ করে শীতকালে এ সমস্যা বেশি হয়।

    ঘুমানোর আগে অনেকেই নিয়ম করে মুখ ধুয়ে নাইট ক্রিম মাখেন কিন্তু চুলের পিছনে কয়জন সময় দেন? স্বাস্থ্যজ্জ্বল ও ঝলমলে চুলের জন্য ঘুমানোর আগে কিছুটা সময় অবশ্যই রাখতে হবে চুলের যত্নে।

    ঘুমোনোর আগে কী ভাবে চুলের যত্ন নেবেন?
    ১. চুলের যত্নে তেল কতটা উপকারী সেটা কারও অজানা নয়। তেলকে বলা হয় চুলের প্রাণ। চুলের প্রয়োজনীয় পুষ্টি জোগায় তেল। রাতে ঘুমানোর আগে আপনার পছন্দের যে কোনও তেল মাথায় লাগাতে পারেন। প্রয়োজনে হালকা গরম করে নিয়ে কয়েক মিনিট ধরে মাথায় ম্যাসেজ করুন। রাতে তেল দিলে চুলের গোড়া মজবুত হয়।

    ২. চুল খুলে নয় বেঁধে নিয়ে ঘুমানোর অভ্যাস করুন। এতে করে চুলে জট পড়ার সম্ভাবনা কম থাকে।  চুলের জট ছাড়াতে এ ক্ষেত্রে তেলের পরিবর্তে সিরামও ব্যবহার করতে পারেন।

    ৩. বালিশে মাথা রেখে ঘুমানোর আগে মাথায় একটা পাতলা সুতির বা সিল্কের কাপড় বেঁধে নিতে পারেন। তাতে চুলে গোড়া আলগা হয়না আর চুল পড়াও কমে। চুলে বিনুনি করে কাপড় জড়িয়ে নিলে সবচেয়ে ভাল হয়।

    ৪. কর্মব্যস্তার মাঝে অনেকেই নিয়ম করে চুলে শ্যাম্পুও করেন না। এতে করে মাথার ত্বকে ময়লা জমে খুশকি, চুল পড়ার মতো  সমস্যা দেখা দেয়। চেষ্টা করুন প্রতিদিন চুল ধুতে।    

    ৫.ভেজা চুল নিয়ে কখনও শুতে যাবেন না। এর কারণে চুলে ফাটল ধরে। এ ক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করে বা হালকা রোদে চুল শুকিয়ে নিতে পারেন।

    ৬.ঘুমানোর আগে মুখে ক্রিম মাখার পাশাপাশি  চুল আঁচড়াতে ভুলবেন না। এই কাজটি চুল সুস্থ রাখে ও যে কোনও সমস্যা থেকে রক্ষা করে। চুল আঁচড়ালে মাথার ত্বকে রক্ত সঞ্চালনের হার বেড়ে যায়। এ ছাড়া চুলের বৃদ্ধিও ঘটে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ