ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সব জেলা শহরে আজ থেকে চলবে গণপরিবহন  

    সব জেলা শহরে আজ থেকে চলবে গণপরিবহন  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগরসহ সব জেলা শহরে আজ বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে শুরু হচ্ছে গণপরিবহন চলাচল ।

    গতকাল বুধবার (৫ মে) সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক বিবৃতিতে এ তথ্য জানান।

    মালিক সমিতির ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারের সিদ্ধান্ত মোতাবেক (৬ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। তবে মালিক সমিতি বা পরিবহন কোম্পানির নেতাদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে।’

    নির্দেশনার মধ্যে রয়েছে, মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে উঠতে পারবেন না এবং গাড়ির স্টাফদের জন্য মালিককে মাস্ক সরবরাহ করতে হবে। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। অর্থাৎ ২ সিটে এক জন যাত্রী বসবে। 

    এ ছাড়া লকডাউনে মালিক-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এক্ষেত্রে রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানির জিপির নামে গাড়ি থেকে কোনো প্রকার অর্থ আদায় করতে পারবে না।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ