ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দিনাজপুরে ১৫ কেজি গাঁজাসহ আটক ৫

    দিনাজপুরে ১৫ কেজি গাঁজাসহ আটক ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫ কেজি গাঁজা ও মাদক বিক্রিত নগদ ১০,৫০০/-(দশ হাজার পাঁচশত) টাকাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত-রাতে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ভোর ৫টায় চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকর ইউনিয়নের ভাদেরা গ্রামের পাকা রাস্তায় মাদকদ্রব্য ১৫ কেজি গাঁজা ও মাদক বিক্রিত নগদ ১০,৫০০/-(দশ হাজার পাঁচশত) টাকা সহ হাতে নাতে আটক করেন ৩ জন মাদকব্যবসায়ীকে।

    আটককৃতরা হলেন- অত্র ইউনিয়নের ভাদেরা গ্রামের শ্রী রনজিৎ চন্দ্র রায় (৩০), পিতা-শ্রী রমেশ চন্দ্র রায়, সাং-মহাদানী (ঝাড়ুয়াপাড়া), শ্রী রাজকুমার রায় (৫২), পিতা-মৃত ধনেশ্বর রায়, শ্রী নন্দ কিশর (৪৫), পিতা-মৃত দিনেশ চন্দ্র রায়।

    এছাড়াও গভীর রাতে পৃথক অভিযানে চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ীর (মাষ্টার পাড়া) মোঃ আব্দুল কাদের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান এবং রানীপুরের (পূর্বপাড়া) মৃত ওয়াহেদ আলী পুত্র মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

    এবিষয়ে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, সম্মানিত পুলিশ সুপার দিনাজপুর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুর এর তদারকিতে চিরিরবন্দর থানা পুলিশ গভীর রাতে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ১৫ কেজি গাঁজা ও মাদক বিক্রিত নগদ ১০,৫০০/-(দশ হাজার পাঁচশত) টাকা সহ হাতে নাতে ৩ জন মাদকব্যবসায়ীকে আটক করেন এবং অন্য অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত উভয়ের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা থানায় মুলতবী ছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ