ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

    স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাইয়ের মৃত্যুদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই তানজির আহমেদ (৩৩)। এ ঘটনায় জেরে বড় ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 


    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। 


    জানা গেছে, তানজির আহমেদের স্ত্রীর সঙ্গে তার ছোট ভাই সাগর আহমেদ শাওনের পরকীয়া চলছিল। ঘটনা বুঝতে পেরে তানজির ২০২০ সালের ৬ জানুয়ারি ছোট ভাই সাগরকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ গোবরের নিচে পুঁতে রাখেন। 

    এ ঘটনায় পরদিন ৭ জানুয়ারি সাগরের বড় ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন। 


    ওই দিনই পুলিশ মরদেহ উদ্ধারসহ সন্দেহভাজন তানজির আহমেদকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তানজির। 


    পিপি ফারুক আহম্মেদ বলেন, মামলার তদন্ত শেষে পুলিশ তানজিরের নামে আদালতে অভিযোগপত্র দেয়। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ