ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

জীবননগরে ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার

জীবননগরে ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চুয়াডাঙ্গার জীবননগরে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চ্যাংখালী সড়কের মুজাহিদ ফুড অ্যান্ড বেকারির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জীবননগর পৌরশহরের দৌলৎগঞ্জ (৪নং ওয়ার্ড) এলাকার হারুন-অর-রশিদের ছেলে আকাশ শেখ (২২) ও মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের রহম ঢালীর ছেলে রকিম ঢালী (৩৫)।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা) এর দিক নির্দেশনায় জীবননগর থানার ওসি আব্দুল খালেকের নেতৃত্বে এসআই সৈকত পাড়ে ও এএসআই ইমামুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দুপুর ১টার দিকে জীবননগর-চ্যাংখালী সড়কের মুজাহিদ ফুড অ্যান্ড বেকারির সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে জীবননগর অভিমুখী একটি ৫০ সিসি ডায়াং মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ওই মোটরসাইকেল থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক আকাশ শেখ ও রকিম ঢালীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত আলামতসমূহ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে  জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এম.এ.আর.নয়ন/ চুয়াডাঙ্গা


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন