ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শুধু নারীদের জন্য মসজিদ হলো বরগুনায়

     শুধু নারীদের জন্য মসজিদ হলো বরগুনায়
    ইয়াসমিন কবির মহিলা মসজিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় প্রথমবারের মতো নারীদের জন্য নির্মাণ হয়েছে মসজিদ। এতে ওয়াক্তের সময় যে যার মতো নামাজ আদায় করতে পারবেন নারীরা।

    বরগুনার বঙ্গবন্ধু সড়কের পাশেই মসজিদটি প্রতিষ্ঠা করেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবীর। তার প্রয়াত স্ত্রী ইয়াসমিন কবীরের নামে মসজিদের নামকরণ করা হয়েছে ‘ইয়াসমিন কবীর মহিলা মসজিদ’।

    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইয়াসমিন কবির মহিলা মসজিদের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

    এ সময় বিশেষ অতিথি ছিলেন- বরগুনার পুলিশ সুপার মো. জাহাঙ্গির মল্লিক, পৌর মেয়র কামরুল আহসান, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিয়া শারমিন।


    নারীদের জন্য মসজিদ নির্মাণের বিষয়ে মসজিদটির প্রতিষ্ঠাতা আলহাজ জাহাঙ্গীর কবীর বলেন, জনবহুল জায়গায় পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের জন্য কোনো সুযোগ থাকে না৷ অনেক সময় প্রয়োজনে মার্কেটে এসে বাসায় ফিরতে নামাজের সময় শেষ হয়ে যায়। এ পরিস্থিতিতে যাতে নামাজ বাদ না যায় এবং তাদের নামাজ পড়ার সুবিধার কথা চিন্তা করে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

    তিনি আরও বলেন, মসজিদে কোনো ইমাম নেই। তবে মসজিদ দেখভাল ও আজানের জন্য স্থানীয় একজন মুরব্বীকে দায়িত্ব দেওয়া হয়েছে। নারীরা ওয়াক্ত মতো এখানে এসে নামাজ আদায় করতে পারবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ