ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
  • ব্রিজের গার্ডার ভেঙে বাস পড়ল খাদে, ঝরল ২ প্রাণ

    ব্রিজের গার্ডার ভেঙে বাস পড়ল খাদে, ঝরল ২ প্রাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দিনাজপুরের চিরিরবন্দরে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। শনিবার ভোরে উপজেলার মোহনপুর ব্রীজের পূর্ব পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে।

    তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

    আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস মোহনপুর ব্রীজের পূর্ব পাশে গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এসময় পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করে। সেই সাথে ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  

    চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ