ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
  • পঞ্চগড়ে অর্ধশতাধিক শিক্ষার্থীরা পেল বিকশিত নারী শিক্ষা বৃত্তি-২০২২

    পঞ্চগড়ে অর্ধশতাধিক শিক্ষার্থীরা পেল বিকশিত নারী শিক্ষা বৃত্তি-২০২২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অর্ধশতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীদের হাতে বিকশিত নারী শিক্ষাবৃত্তি-২০২২ তুলে দেয় হয়। ওঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যৎ! এইেস্লোগানকে বুকে ধারণ করে এবং নারী শিক্ষাকে এগিয়ে নিতে স্বে”ছাব্রতী সংগঠন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এবং উমেন এন্ডিং হাঙ্গার যৌথভাবে এই শিক্ষাবৃত্তি প্রদান করেন।

    প্রত্যন্ত অঞ্চলের এসব সুবিধাবঞ্চিত ও পিছিয়ে মেয়েরা যাতে কোন বাধা বিপত্তি ছাড়াই স্বতঃস্ফূতভাবে পড়াশোনা চালিয়ে যাতে পারে, যাতে ভবিষতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে পারে সেই লক্ষ্যেই ২০০৩ সাল থেকে এই শিক্ষাবৃত্তি প্রদাণ করা হচ্ছে। এবছর স্কুল পর্যায়ে ২০ জন এবং কলেজ পর্যায়ে ৩০ জনসহ মোট ৫০ জন শিক্ষার্থীকে বিকশিত নারী শিক্ষাবৃত্তি-২০২২ প্রদাণ করা হয়।

    শিক্ষাবৃত্তি প্রদাণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আতাউর রহমান মিটন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আনজুমান আক্তার বানু, ইয়ূথ কো অর্ডিনেটর গাজী আনিকা আসলাম, একাউন্টস কো অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল করিম,  প্রোগ্রাম অফিসার মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মোঃ মালেকা বেগম, একাউন্টস অফিসার অনিল চন্দ্র শর্মা, বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ এর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও শবদলহাট উমেদ আলী উ”চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র বর্মনসহ আরো অনেকেই। স্কুল পর্যায়ে প্রতিটি শিক্ষার্থীকে প্রতি মাসে ৪০০ টাকা এবং কলেজ পর্যায়ের প্রতিটি শিক্ষার্থকে ৫০০ টাকা করে দুই মাসের জন্য প্রতিটি শিক্ষার্থীদের হাতে ৮০০ (আট শত টাকা মাত্র) ও ১০০০ (এক হাজার টাকা মাত্র) করে প্রদান করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ