ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • এইচএসসিতে দীঘি পেলেন ৩.৭৫

    এইচএসসিতে দীঘি পেলেন ৩.৭৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। প্রকাশিত ফলাফলে দীঘি পেয়েছেন ৩.৭৫। আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে দীঘি।  রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন দীঘি। 

    দীঘি বলেন, ‘আমি যে এ মাইনাস পেয়েছি এতেই অনেক খুশি। সারাদিন শুটিং শেষ করে পড়াশোনা- তার মধ্যে মহামারীর মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন, তেমনই ভাবে আমাদের শিক্ষা জীবনও থমকে গিয়েছিল। রেজাল্ট যে দিয়েছে এই বেশি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে পরিকল্পনা করতে হবে। তবে কী পরিকল্পনা এখনই বলতে চাইছি না। ’

    দীঘির ফলাফল এসএসসির চেয়ে কিছুটা ভালো হয়েছে। এসএসসিতে পেয়েছিলেন ৩.৬১ আর এইচএসসি পেলেন ৩.৭৫।  

    দীঘি শিশু শিল্পী হিসেবে শোবিজে পা রাখেন। মোবাইল কম্পানির বিজ্ঞাপনে ময়না পাখির নাম ধরে ডাকার দীঘির একটি সংলাপ দেশজুড়ে সাড়া ফেলেছিল।   শিশুশিল্পী হিসেবে ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

    দীঘি এখন বাংলা চলচ্চিত্রের নায়িকা। নায়িকা হিসেবে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ