ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দিনাজপুরে রাস্তা সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

    দিনাজপুরে রাস্তা সম্প্রসারণের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজ থেকে হিলি চেকপোস্ট জিরোপয়েন্ট পর্যন্ত সড়ক প্রশস্ত ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন হিলি নাগরিক কমিটির ব্যানারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় সড়ক অবরোধ করে রাখে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। আগামী এক মাসের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে বৃহৎ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারী দেন মানববন্ধনকারীরা। 

    আজ রবিবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুরের হিলি চারমাথা মোড়ে হিলি নাগরিক কমিটির নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে নাগরিক কমিটির সাথে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, হিলি কাস্টমস, হিলি স্থলবন্দর, হিলি ট্রাক মালিক সমিতি, হিলি বন্দর শ্রমিক লীগ, হিলি ট্রাক শ্রমিক, হিলি মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে, এছাড়াও হিলি বন্দরবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন হিলি নাগরিক কমিটির আহবায়ক আলহাজ্ব শামসুল হুদা খান, সচিব সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ন আহবায়ক গোলাম মোস্তাফিজার রহমান মিলন প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ