ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে স্টেডিয়াম নির্মাণের স্থান পরিদর্শণ

     আমতলীতে স্টেডিয়াম নির্মাণের স্থান পরিদর্শণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রতিটি  উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকাতয় স্থান নির্ধারনে রবিবার ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো. শাহ আলম সরদার আমতলী উপজেলা স্টেডিয়াম নির্মানের স্থান  পরিদর্শন করেন।

    জানাগেছে, স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও  বরগুনা জেলার আমতলী উপজেলায় কোন স্টেডিয়াম নির্মাণ করা হয়নি। উপজেলা শহরে খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেন। ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো. শাহ আলম সরদার বলেন, আমতলী এসে সরকারী খাস জমিতে স্টেডিয়াম নির্মাণে আমতলী পৌর শহরের পানি উন্নয়ন বোর্ড এবং পুরাতন লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেছেন।

    এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান,  আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ  বিন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম,পৌরসভার (প্যানেল মেয়র) মো. হাবিবুর রহমান মীর, ৩ নং ওয়ার্ড কাউন্সিল মো. জুয়েল তালুকদার  উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন  সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. বশির তালুকদার, আমতলী ফুটবল একাডেমিতে সভাপতি মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।  

    ক্রীড়ামোদী সোহেল তালুকদার বলেন, স্বাধীনতার ৫১ কছরে আমতলীতে কেউ স্টেডিয়াম  নির্মাণের উদ্যোগ নেয়নি। এ স্টেডিয়াম নির্মাণ হলে উপজেলার ক্রীড়া প্রেমি ও যুবকদের খেলার মান উন্নত হবে ও তার ভীষণ উপকৃত হবে।
    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, উপজেলায় স্টেডিয়াম নির্মাণে স্থান নির্ধারনে দুইটি এলাকা পরিদর্শন করা হয়েছে। উপযুক্ত স্থানেই মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ