ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভালোবাসা দিবসের ফুল কিনতে গিয়ে ফেরা হলো না যুবকের

     ভালোবাসা দিবসের ফুল কিনতে গিয়ে ফেরা হলো না যুবকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীর শাহবাগের মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দিপু মিয়া (২৬) এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। 

    নিহত দিপুর খালাতো ভাই মাহবুব বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের ব্যবসা করতে চেয়েছিলেন তিনি। এ জন্য সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে শাহবাগ যাচ্ছিলেন দিপু। মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে এক পথচারী তার মোবাইল ফোন থেকে আমাদের বিষয়টি জানান। আমরা গিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় দিপু মারা যান।

    তিনি আরও বলেন, দিপু পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বর্তমানে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার মৃধাবাড়ি নানীর বাড়িতে থাকতেন।

    বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, সকালে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে তার মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ