ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভয়ংকর মাদক আইসসহ গ্রেপ্তার ৫৪, মামলা ৪৩

     ভয়ংকর মাদক আইসসহ গ্রেপ্তার ৫৪, মামলা ৪৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ভয়ংকর মাদক আইসসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

    সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    এ সময় তাদের কাছ থেকে ২৭৩ গ্রাম হেরোইন, ১১ হাজার ৭৯০ পিস ইয়াবা, ১ কেজি ৯৭৬ গ্রাম গাঁজা, প্রায় ১০০ গ্রাম আইস ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ