ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নাটোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর

     নাটোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় মো. রকি (২০) ও সাকিব হোসেন (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (১৩ ফ্রেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার বিষ্ণুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    রকি উপজেলার চংধুপল ইউনিয়নের ইসলামপুর গ্রামের রেজার ছেলে ও সাকিব হোসেন একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

    স্থানীয়রা জানান, রোববার রাতে রকি ও সাকিব কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। গোপালপুর পৌরসভার বিষ্ণপুরে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে রকির মৃত্যু হয়। সাকিবের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ