ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ৪৪তম বিসিএস: প্রার্থীর যোগ্যতা শিথিল, বাড়লো সময়

    ৪৪তম বিসিএস: প্রার্থীর যোগ্যতা শিথিল, বাড়লো সময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টার পরিবর্তে ২ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসসি)।

    পাশাপাশি এই বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-১.০ (বিশেষ নির্দেশনা) এর উপ-অনুচ্ছেদ-১.৩ (অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা) সংশোধন করা হয়েছে।


    অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা: যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৪তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৪তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২ মার্চের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।  

    গত বছরের ৩০ নভেম্বর সরকারি কর্ম কমিশন ৪৪তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জনকে নিয়োগ দেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ