ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
  • দিনাজপুরে যুবলীগ নেতাকে য়ে কুপিয়ে জখম

    দিনাজপুরে যুবলীগ নেতাকে য়ে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর কোতোয়ালি থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নানকে (৪৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।রবিবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের নান্দরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

    আব্দুল হান্নান দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বাশেরহাট বহবলিপুর এলাকার মৃত কালুমিয়ার ছেলে ও কোতোয়ালি থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।

    প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে আমরা ৩ জন (হান্নানসহ) মোটরসাইকেল নিয়ে পুকুর পাড়ে যাচ্ছিলাম। নান্দর পাড়া গ্রামের বাঁশবাগানের কাছে গেলে ১৪/১৫ জন দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ায়। এ সময় গাড়ি ব্রেক করে আমরা রাস্তার ধারে লাফ দেই। পরে দুর্বৃত্তরা কাছে এসে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়িভাবে হান্নানকে কোপাতে শুরু করে। আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    স্থানীয় জনগণ গুরুতর অবস্থায় হান্নানকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন কর্তব্যরত চিকিৎসক। পরে রাত ২টায় অ্যাম্বুলেন্স করে হান্নানকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মামলা করতে বলা হয়েছে। তবে এখনও কোনও মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ