ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ভালোবাসা দিবস: ট্রাফিক-ডেমরা জোনের ফুলেল শুভেচ্ছা বিনিময়

    ভালোবাসা দিবস: ট্রাফিক-ডেমরা জোনের ফুলেল শুভেচ্ছা বিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলায় আজ সোমবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ট্রাফিক-ডেমরা জোনের পক্ষ থেকে ইগলবক্স, মাতুয়াইল ও ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনের চালক, হেলপার ও প্রতিনিধি ও পদচারীদেরকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

    সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো. ইমরান হোসেন মোল্লা সরেজমিনে গোলাপ ফুল দিয়ে চালক, যাত্রী ও পদচারীদের শুভেচ্ছা জানান। এসময় ট্রাফিক ইন্সপেক্টর জিএম মুসা কালিমুল্লা, ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল কুমার পাল ও অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

    ট্রাফিক-ডেমরা জোনের এসি মো. ইমরান হোসেন মোল্লা সবাইকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো ও চলাচল করার জন্য আহবান জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ