ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হাতীবান্ধা সীমান্তে এক ভারতীয় নাগরিক আটক

    হাতীবান্ধা সীমান্তে এক ভারতীয় নাগরিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে মুকুল মিয়া (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।

    রবিবার রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুকুল মিয়া ভারতের কুচবিহার জেলার শীতকুচির গুলনাহাটি এলাকার মোক্তার সেল মিয়ার ছেলে বলে জানা গেছে।

    আজ সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে আটক ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন হাতীবান্ধা থানার পুলিশ।

    পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন ভারতীয় এক নাগরিক। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে সীমান্তের ৮৯৪/৬ নং পিলারের নিকট থেকে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে সিঙ্গিমারী বিওপি ক্যম্পের সদস্যরা । পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে হাতীবান্ধা থানায় মুকুল মিয়াকে সোপর্দ করে বিজিবি।

    হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে থানায় মামলা দেন বিজিবি। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ