ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ
  • গরমে কাঁচা আমের শরবত কেন খাবেন?

    গরমে কাঁচা আমের শরবত কেন খাবেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাজারে উঠতে শুরু করেছে কাঁচা আম। তীব্র গরমে সুস্থ থাকতে কাঁচা আমের শরবত পান করা ভীষণ জরুরি। শরীরের তাপমাত্রা কমিয়ে সানস্ট্রোকের ঝুঁকি কমায় কাঁচা আমের শরবত।

    গরমে ঘেমে শরীর থেকে বের হয়ে যায় লবণ ও পানি। ফলে শরীর হয়ে পড়ে দুর্বল। এক গ্লাস কাঁচা আমের শরবত হাইড্রেট রাখে শরীর ও ইলেক্ট্রোলাইট নিয়ন্ত্রণে রাখে।

    চট করে এনার্জি পেতে ও শরীর ঠান্ডা করতে এক গ্লাস কাঁচা আমের ঠান্ডা শরবত পান করে নিন। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এসব উপাদান সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের কোষকে রক্ষা করে।

    কাঁচা আমে রয়েছে পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম যা হৃদরোগের ঝুঁকি কমায়। অতিরিক্ত তৃষ্ণা ও গলা শুকিয়ে যাওয়া কমাতে প্রতিদিন পান করতে পারেন কাঁচা আমের জুস। গরমে মাথা ব্যথা করে অনেকেরই। এ থেকে মুক্তি পেতে কাঁচা আমের শরবতের জুড়ি নেই।

    যেভাবে বানাবেন কাঁচা আমের শরবত
    সেদ্ধ করা কাঁচা আম, চিনি অথবা গুড়, গোলমরিচের গুঁড়া, লবণ, পুদিনা পাতা ও জিরার গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন শরবত। পান করুন ঠান্ডা করে।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ