ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে তিন চোর আটক

    আমতলীতে তিন চোর আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে চুরির প্রস্তুতিকালে ৩ চোরকে  আটক করেছে পুলিশ ও স্থানীয়রা।  মঙ্গলবার আটককৃত চোরদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    জানাগেছে, উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে সঙ্গবদ্ধ চোর চক্র সোমবার গভীর রাতে চুরির প্রস্তুতি নেয়। চোর দল জহির গাজীর বিল্ডিং এর ছাদে উঠে ভিতরে প্রবেশ করতে কাটার দিয়ে দরজা কাটছিল। এ সময় বাড়ীর মালিক টের পেয়ে তিনি মোবাইল ফোনে গ্রামবাসীকে ডেকে তুলেন এবং পুলিশে খবর দেন। । পুলিশ ও স্থানীয় জনতা মিলে চোর চক্রের তিন সদস্য সাইফুল ইসলাম, জুয়েল ও রুবেলকে আটক করে। পরে তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী, কাটার, হ্যান্ডেল, প্লাস ও কেরোসিন তেল জব্দ করেন।

    এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। আটককৃত সাইফুলের বাড়ী বেতাগী উপজেলার বাসন্ডা গ্রামে। তার বাবার নাম মো. শহীদ হাওলাদার। জুয়েলের বাড়ী মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর গ্রামে। তার বাবার নাম আমজেদ ভুইয়া এবং রুবেলের বাড়ী কলাপাড়া উপজেলার ফুলতলা গ্রামে। তার বাবার নাম কালু আকন।

    আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন , চোর চক্রের বিরুদ্ধে আমতলী থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।  আটককৃত তিন চোরকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ