ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দুই কোটি ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলে আটক

    দুই কোটি ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে দুই কোটি ৫ হাজার ৪০০ পিস ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

    সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার পদ্মা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় মাছ ধরার ট্রলারে ১০ জেলেকে ফাইস্যা মাছের পোনা ধরতে দেখা যায়। এসময় দুই কোটি ৫ হাজার ৪০০ পিস ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করে কোস্টগার্ড।

    পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগের কমকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বিষখালী নদীতে মাছের পোনাগুলো অবমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে মুচলেকা দিলে আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়। জেলা মৎস্য কমকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মৎস্য সম্পদ রক্ষা করাই আমাদের দায়িত্ব। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান অব্যাহত থাকবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ