ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অসুস্থ মেয়ের ওষুধ কিনে ফেরার পথে প্রাণ গেলো বাবার

    অসুস্থ মেয়ের ওষুধ কিনে ফেরার পথে প্রাণ গেলো বাবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অসুস্থ মেয়ের ওষুধ কিনে ফেরার পথে বরগুনা-পুরাকাটা সড়কের গগন স্কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় অলি আহম্মেদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত অলি আহম্মেদ বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের কান্দার বাড়ি এলাকার আব্বাস হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী আশ্রাফ আলী ও মো. মিঠু জানান, দুপুরের দিকে বরগুনা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন অলি। গগন স্কুল এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে সাইকেল চালিয়ে ইমরান নামে এক কিশোর প্রধান সড়কে ওঠেন। এ সময় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থামানো একটি রিকশার ওপর পড়ে গুরুতর আহত হন অলি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মামুন  বলেন, মাথায় প্রচ- আঘাতপ্রাপ্ত হওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অলির বাবা আব্বাস হোসেন বলেন, অলির স্ত্রী বিথি প্রবাসে থাকে। তাদের তিন বছরের মেয়ে আরজু মনি অসুস্থ, জ্বরে খুব কান্না করছিল। তাই মেয়ের জন্য বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিল সে। কিন্তু এ কী ঘটে গেলো, সবাইকে কাঁদিয়ে আমার ছেলে নিজেই চলে গেলো। বরগুনা সদর সার্কেলের পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ