ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার
  • উদ্যোগ’র প্রচেষ্টায় একাত্মতা

    দুই শতাধিক ছিন্নমূলকে রাতের খাবার দিলেন সাংসদ শাহে আলম

     দুই শতাধিক ছিন্নমূলকে রাতের খাবার দিলেন সাংসদ শাহে আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের স্বেচ্ছাসেবী প্লাটফর্ম উদ্যোগের সাথে একাত্মতা জানিয়ে দুই শতাধিক ছিন্নমূলকে রাতের খাবার দিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম। 

    বৃহস্পতিবার (৬ মে) রাতে বরিশাল নদী বন্দরে তাঁর অর্থায়নে খাবার দেওয়া হয়। উদ্যোগের সমন্বয়ক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন জানান, এটি অত্যন্ত আনন্দের সংবাদ উদ্যোগ’র সাথে সংসদ সদস্য শাহে আলম অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।

    তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। তিনি উদ্যোগের মাধ্যমে ছিন্নমূল মানুষদের খাবার দিয়ে আমাদের কাজের উৎসাহ আরো বাড়িয়ে দিয়েছেন। মাননীয় সংসদ সদস্য জানিয়েছেন, তিনি সব সময় গণমাধ্যমকর্মীদের কাজের সাথে থাকবেন। বৃহস্পতিবার ষোল তম দিনে খাবার বিতরণ করা হয়। চলতি বছরে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

     খাবার বিতরণে পৃষ্ঠপোষকতা করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ প্রশাসনিক কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সমাজসেবক, সাংবাদিক নেতা, ব্যবসায়ী। এর আগে ২০২০ সালে ২৬ মার্চ সর্ব প্রথম রান্না করা খাবার বিতরণ শুরু করে উদ্যোগ। ওই বছর টানা ৭৮ দিন দুপুর, রাত এবং সেহরী মিলিয়ে প্রতিদিন চারশ’ মানুষকে খাবার বিতরণ করেছে ‘উদ্যোগ’।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ