ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দিনাজপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

    দিনাজপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ-মাংস-ডিম-দুধের বিকল্প নেই। প্রাণিসম্পদ প্রাণী রক্ষায় এবং আমিষের চাহিদা পূরণ করতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমিষের চাহিদা মিটাতে প্রাণিসম্পদের এই প্রদর্শণী খামারী সৃষ্টির লক্ষ্যে যথেষ্ট অবদান রাখবে।

    আজ বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দিনাজপুর সদরের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ণ প্রকল্প (এলডিডিপি) প্রানীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণাললয় এর সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদের প্রদর্শনী উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার এসব কথা বলেন। 

    আলোচনা সভার পূর্বে বেলুন উড়িয়ে দিন ব্যাপী প্রানীসম্পদ প্রদর্শণী-২০২২ এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার।

    প্রাণিসম্পদ প্রদর্শণীতে ৪৫টি বিভিন্ন খামারীদের স্টলে বিভিন্ন ধরনের বিদেশী গাভী, বিদেশী ছাগল, বিদেশী জাতের কুকুর, কবুতর, বিড়াল, উটপাখী, মুরগী এবং প্রাণিসম্পদ রক্ষায় বিভিন্ন কোম্পানীর প্রানীর ঔষুধ প্রদর্শন করা হয়। এছাড়া দিনাজপুর সুইটস এর ফালুদা, দই, সন্দেস, বোরহানী সহ বিভিন্ন ধরনের মিষ্টি জাত দ্রব্য প্রদর্শন করা হয়। অন্যান্য উপজেলাতেও একই থরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

    সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্না। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ রমা রাণী রায় এলএও, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরী ও ডেইরী এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ তুহিন আক্তার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ