ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

    স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় কলহের জেরে সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে স্বামী ফারুক আকনের দাবি তার স্ত্রী ছারপোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া এলাকায়।

    গৃহবধূর স্বামী অভিযুক্ত ফারুক আকন একই এলাকার হামেদ আকনের ছেলে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। সালমার মেয়ে সুমাইয়া ও নাবিলা জানায়, দুপুরে মা চাল ভাজছিল। বাবা এসে মাকে গালাগাল করে মারধর শুরু করে। আমরা ভয়ে ঘরের বাইরে ছিলাম। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। মৃত সালমা বেগমের মা বিলকিস বেগম ও বাবা মোকলেস মিয়া বলেন, যৌতুকের দাবিতে সালমাকে প্রায়ই নির্যাতন করতো ফারুক। কিছুদিন আগেও তিন লক্ষ টাকা দিয়েছি। তারপরও সে যৌতুক দাবি করে নির্যাতন করে আসছিল।

     আজ দুপুরেও সে সালমাকে মারধর করে আহত করে এবং বিষ খাওয়ায়। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সালমা মারা যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে এসে মেয়ের মৃতদেহ দেখতে পাই। অন্যদিকে সালমার স্বামী ফারুক বলেন, সালমা সবসময় আমাকে পরকীয়ার সন্দেহ করতো। এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চড় থাপ্পড় দিয়েছিলাম। এতে সে ঘরে থাকা ছারপোকা মারার ওষুধ সেবন করে। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তার মৃত্যু হয়।

    বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী আহম্মদ বলেন, এখন পর্যন্ত লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ